তুলসির গুনাগুন একনজরে দেখে নিন

 




গুনাগুনে তুলসি 

(১) গলা ব্যথা হলে গোলমরিচ, লবঙ্গ আর তুলসি পাতার চা নিয়মিত পান করুন দেখবেন অনেকটা উপকার পাবেন।

(২) আপনি যদি পেটের সমস্যায় ভুগেন তাহলে রোজ ১০-১২ টি তুলসি পাতা চিবিয়ে খাবেন দেখবেন এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

(৩) কাশি যদি আপনার নিত্যসঙ্গী হয় অর্থাৎ আপনি যদি এই রোগ ভালো করতে চান তাহলে আপনি প্রতিনিয়ত তুলসি পাতা ও আদার রস এবং মধু একসঙ্গে মিশিয়ে খান।

(৪) হটাত শরীরের কোনো অংশে পুরে গেলে, অর্থাৎ আপনি যদি হাতের সামনে ওষুধ না পান তাহলে সেই পড়া স্থানে তুলসি পাতার রস ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন।

(৫) সঠিক সময়ে খিদে ও রুচি বাড়ানোর জন্য রোজ সকালে তুলসি পাতার রস চিবিয়ে খাওয়া যেতেই পারে।

(৬) মাথা ঘোরা, বমি ভাব প্রভৃতি সমস্যা থেকে মুক্তি পেতে তুলসি পাতার রস খাওয়া দরকার। 



Post a Comment (0)
Previous Post Next Post