পালং শাককে সবজি হিসাবেই ধরা হয়। এবং এই শাককে মুলত রান্না করে খাওয়া হয়। এই শাকের তৈরি যে কোন রান্নার স্বাদ খুবই সুস্বাদু তবে যারা শাক খেতে পছন্দ করে থাকেন তাঁদের জন্য। পালং শাকে অনেক ভালো গুনাগুন আছে তাই সকলেরই উচিত পালং শাককে খাদ্যতালিকায় রাখা। অর্থাৎ পালং শাকের ৭ টি উপকারিতা চলুন আমরা একনজরে দেখে নিই---------------
১। পালং শাকে রয়েছে বিভিন্ন ধরনের গুনাগুন যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ ও ভালো রাখে।
২। পালং শাক আমাদের শরীরের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে কারন এই শাকে থাকে অ্যামাইনো অ্যাসিড নামে একটি সাহায্যকারী উপাদান।
৩। পালং শাকে প্রচুর পরিমানে ক্যালসিয়াম রয়েছে যা মানুষের বিভিন্ন ক্ষয়জনিত সমস্যা যেমন- দাঁতের মাড়ির ক্ষয়, হাড়ের ক্ষয় প্রভৃতিকে নিয়ন্ত্রনে রাখে।
৪। পালং শাক আমাদের চোখের জন্য অত্যন্ত কার্যকরী কারন পালং শাকে রয়েছে বিটা-ক্যারোটিন, এর ফলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে। তাই এই শাককে খাদ্যতালিকায় রাখা অবশ্যই প্রয়োজন।
৫। যাঁদের মাথাব্যথা বা মাইগ্রেনের সমস্যা আছে তাঁরা প্রতিনিয়ত পালং শাক খাওয়ার চেষ্টা করবেন কারন মাথাব্যথার সমস্যা সমাধানে পালং শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৬। ইতিমধ্যেই যারা জন্ডিস নামক ভয়ংকর রোগে আক্রান্ত হয়েছেন তাঁদের উদ্দেশে বলছি আপনারা পালং শাক খান কারন এই শাক জন্ডিস রোগীদের জন্য খুবই উপকারী।
৭। পালং শাকে প্রচুর পরিমানে ভিটামিন ও মিনারেলস থাকে অর্থাৎ মহিলারা যদি এই শাক প্রতিনিয়ত খেতে পারেন তাহলে মাসিকজনিত সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন।