কাঁচা পেঁপে কেন খাবেন?

 





যে ফলটিকে কাঁচা অবস্থায় আমরা সবজি হিসাবে ব্যবহার করি এবং পাকলেও আমরা খাই সেটি হল পেঁপে। কাঁচা পেঁপে আমাদের শরীরের পক্ষে খুবই উপকারি, তাই বর্তমানে কাঁচা পেঁপের চাহিদা তুলনামুলকভাবে অনেক বেশি। পেঁপে এমন একটি ফল যাতে রয়েছে ভরপুর পুষ্টিগুণ সুতরাং কাঁচা  পেঁপেকে রান্না করে বা সেদ্দ করে এবং আরও বিভিন্ন ভাবে খাওয়া হয়। 

 একটি কাঁচা পেঁপেতে যা পাওয়া যায় সেগুলি হল যেমন- শর্করা, ভিটামিন- সি, ক্যালোরি, সোডিয়াম, খনিজ ও সামান্য পরিমানে ফ্যাট।

আমাদের আজকের আলোচ্চ বিষয় হল কাঁচা পেঁপে। অতএব কাঁচা পেঁপে আমরা কেন খাবো, কাঁচা পেঁপের মধ্যে কি কি গুন রয়েছে, এবং কাঁচা পেঁপে খেলে কি হয় সুতরাং কাঁচা পেঁপের উপকারিতা কি তা আমরা জানবো।


1.  হৃদরোগের জন্য  উপকারি 
      
কাঁচা পেঁপে হৃদরোগের জন্য অনেক বেশি উপকারি, তাই রোজ সকালে কাঁচা পেঁপে সেদ্দ করে খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে।

2.  হজমক্রিয়ায় 

হজমজনিত সমস্যা প্রায় সকল মানুষের শরীরই আছে, বিশেষ করে বাচ্ছাদের হজমসংক্রান্ত সমস্যা খুব বেশি হয়। সুতরাং প্রতিদিন সকালবেলা যদি বাচ্ছাদের কাঁচা পেঁপের রস খাওয়াতে পারেন তাহলে তাঁদের লিভারের শক্তি বৃদ্ধি পাবে এবং তাঁরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে।

3. ত্বকের সমস্যা সমাধানে

কাঁচা পেঁপেতে প্রচুর পরিমানে এন্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের ত্বকের জন্য কার্যকরী ভুমিকা পালন করে। যারা বিভিন্ন ধরনের চর্মরোগ( যেমন- দাদ, হাজা, চুলকানি) প্রভৃতি সমস্যায় ভুগছেন তাঁরা প্রতিদিন কাঁচা পেঁপের রস খেতে পারেন, এবং যাদের মুখে কালদাগ ও ব্রনের সমস্যা আছে তাঁরা এটিকে বেটে মুখে লাগাবেন দেখবেন উপকার পাবেন।

4. কোষ্ঠকাঠিন্য দূরীকরণে 

কাঁচা পেঁপেতে অ্যান্টি প্যারাসিটিক ও অ্যান্টি আমোবিক নামে দুই উপাদান আছে যা আমাদের শরীরের কোষ্টকাঠিন্যজনিত যে সমস্যা তা দূর করে।

5. ওজন কমাতে 

ওজন কমানোর জন্য কাঁচা পেঁপে খুবই গুরুত্বপূর্ণ। কাঁচা পেঁপেতে বিশেষ কিছু উপাদান রয়েছে যার ফলে শরীরের অতিরিক্ত মেদ ঝরে পরে, তাই প্রতিদিন রান্নার সঙ্গে কাঁচা পেঁপে রাখতে পারেন। 

6. মাসিকচক্র নিয়ন্ত্রনে 

অনেক মেয়েরাই আছেন যারা অনিয়মিত মাসিক সমস্যায় ভুগছেন বা ভুগেন, অতএব মাসিকচক্র শুরু হওয়ার পর ব্যাথা হলে কাঁচা পেঁপে খেতে পারেন। 

7. রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে

কাঁচা পেঁপেতে প্রচুর পরিমানে এন্টিঅক্সিডেন্ট ও ভিটামিন- সি থাকে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুন বাড়িয়ে দেয়।
  


 





Post a Comment (0)
Previous Post Next Post