টমেটোকে দেখতে অনেকটা ফলের মতো কিন্তু এটিকে সবজী হিসাবেই ধরা হয়। স্যালাড বা সুপ, আমিষ বা নিরামিষ, সমস্ত কিছুতে টমেটো চাই চাই। রান্না করে বা সেদ্দ করে টমেটোকে খাওয়া হয়, কিন্তু টমেটোকে জুস করে খেলে উপকার বেশি পরিমানে পাওয়া যায়। টমেটোতে ভিটামিন-A, ভিটামিন-C, এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে।
টমেটোর জনপ্রিয়তা সারা দেশে অপরিসীম কারণ এর ভালো স্বাদ, উচ্চ পুষ্টিগুণ ও আরও বিভিন্ন কারণ এর জন্য। অসময়ে এই সবজির স্বাদ পাওয়া যায় জ্যাম, জেলি, আচার, চাটনি, সস, বিভিন্ন সংরক্ষিত খাদ্য সামগ্রী থেকে। যাই হোক প্রতিদিন এক গ্লাস করে টমেটোর জুস খাওয়া সকলেরই দরকার, কেন? চলুন দেখে নেওয়া যাক।
1. টমেটোর জুসে থাকে "লো সোডিয়াম ও হাই ফাইবার" যা আমাদের অনেকক্ষণ খিদে মিটিয়ে রাখতে সাহায্য করে এবং আমাদের শরীরকে দুর্বলতার হাত থেকে বাচায়।
2. যারা অনেকদিন ধরে হজম সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন ১ গ্লাস করে তাজা টমেটোর জুস খাবেন দেখবেন উপকার পাবেন।
3. টমেটোর জুস চামড়ার ট্যান ও ত্বকের কাল ছাব দূর করে তাই দাগমুক্ত ও উজ্জ্বল ত্বক পেতে চাইলে রোজ এক গ্লাস করে টমেটোর জুস খাওয়া অবশ্যই দরকার।
4. টমেটোর জুসে থাকে হাই ফাইবার যা আমাদের রক্তের কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে।
5. টমেটোর জুসে থাকে ভিটামিন সি এর মতো 'এন্টিঅক্সিডেন্ট' যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে।
6. হৃদরোগের ঝুঁকি কমাতে হলে প্রতিদিন ডায়াটে টমেটোর জুস রাখুন।
7. টমেটোর জুসে লাইকোপেন ও গামা এমিনোবিউটোরিক অ্যাসিড থাকে, এর ফলে মানুষের নানান মানসিক সমস্যা দূর হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - কাঁচা পেঁপে কেন খাবেন?
