শসার উপকারিতা, চলুন দেখি



শরীরকে সুস্থ ও ভালো রাখতে প্রতিদিন শসা খাওয়ার অত্যন্ত প্রয়োজন, কারণ শসায় রয়েছে পুষ্টিগুণ।বেশিরভাগ রোগের ক্ষেত্রেই রোগীরা শসা খেতে পারেন। আবার রুপর্চচার ক্ষেত্রেও শসার নাম খুব প্রচলিত।

শসায় ভিটামিন- বি, ভিটামিন-কে, ভিটামিন-সি, থিয়ামিন, রাইবোফ্লাবিন, নিয়ামিন, গ্লুকোজ, স্নেহপদার্থ, ফাইবার, বিভিন্ন ধরনের খনিজ পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং প্রচুর পরিমাণে প্রোটিন থাকে।

প্রতিদিন শসা খেলে আমরা কি কি  উপকার পেতে পারি চলুন এবার দেখে নেওয়া যাক:-


একটি শসায় প্রায় 90-95 শতাংশ জল থাকে যা আমাদের শরীরকে দুর্বলতার হাত থেকে রক্ষা করে। তাই অসময়ে শরীরে জলের চাহিদা মেটাতে আমরা শসাকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারি।

2.ডায়াবেটিস সমস্যার সমাধানে:- 

শসা সুগার বা ডায়াবেটিস রোগের সমস্যার সমাধান কার্যকরী ভূমিকা পালন করে। শসায় একটি বিশেষ উপাদান থাকে যা রক্তের কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয়

3.ভিটামিনের প্রয়োজনীয়তায়:- 

প্রতিদিন আমাদের শরীরে প্রায় সব ধরনের ভিটামিন এর দরকার হয় (যেমন ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-সি) অর্থাৎ এই সবকটি ভিটামিন প্রায় শসার মধ্যে থাকে, তাই প্রতিদিন শসা খাওয়া একান্তই প্রয়োজন।

4.কোলেস্টেরল নিয়ন্ত্রণে:- 

শসা আমাদের শরীরে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। সকালে খাবার 30 মিনিট আগে যদি 100 গ্রাম শসার রস খেতে পারেন তাহলে কিছুদিনের মধ্যেই উপকার পাবেন।

5.ওজন কমাতে:- 

শসায় খুব বেশি পরিমাণে জল থাকে আর খুব কম পরিমাণে ক্যালোরি থাকে যা দেহের ওজন কমাতে সাহায্য করে।

6.হজমে:- 

কাঁচা শসা চিবিয়ে খেলে ভালো হজম হয়। গ্যাস্ট্রিক,আলসার রোগীদের ক্ষেত্রে শসা খুব উপকারী

7.মাথাব্যথায়:-

সকালে ঘুম থেকে উঠার পর অনেকের মাথা ব্যাথা মনে হয়, রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি কয়েক টুকরো শসা খেতে পারেন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

 
Post a Comment (0)
Previous Post Next Post