আমাদের রান্নাঘরের মশলার উপকরন মানেই পাঁচফোড়ন থাকবেই আর পাঁচফোড়নের মধ্যে একটি উল্লেখযোগ্য উপাদান হল মেথি। মেথি আমাদের রান্নাযুক্ত খাবারের যেমন স্বাদ বাড়ায় তেমনই তার পাশাপাশি অন্যভাবে ব্যবহারেও আমাদের শরীরের অনেক উপকার দেয়। মেথি তেতো প্রকৃতির হয় তাই বেশিরভাগ মানুষই একে রান্না ছাড়া অন্যভাবে খেতে চান না, কিন্তু প্রতিদিন সকালে খালি পেটে মেথিভেজানো জল পান করলে আমাদের শরীরের অনেক সমস্যা দূর হয়, তো দেখে নেওয়া যাক এই মেথি ভেজানো জল খেলে আমাদের শরীরের কি কি সমস্যা দূর হতে পারে.......................।
সমস্যা দূরীকরণে মেথি ভেজানো জল
১। রোজ সকালে খালি পেটে এক গ্লাস করে মেথির জল পান করলে আমাদের বদহজমজনিত যে সমস্যা তা অনেকটা দূর হয়।
২। যাঁদের অতিরিক্ত ওজনের জন্য প্রতিনিয়ত অনেক কষ্ট পেতে হয় তাঁরা প্রতিদিন সকালে মেথি ভেজানো জল খেতে পারেন, কারন মেথিতে রয়েছে ফাইবার যা দেহের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রন করে।
৩। মেথির জল রোজ পান করলে আমাদের শরীররে যে জীবাণু থাকে তা দূর হয়।
৪। মেথি ভেজানো জল আমাদের শরীররে অতিরিক্ত কৃমিনাশে কাজ করে, তাই যাঁদের শরীররে অতিরিক্ত কৃমি আছে তাঁদের মেথিভেজানো জল অবশ্যই খাওয়া দরকার।
৫। মেথিতে চিনির পরিমান তুলনামুলকভাবে কম থাকে তাই যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাঁরা প্রতিদিন মেথির জল খাবেন দেখবেন অনেকটা উপকার পাবেন।
৬। অনেক গবেষণায় দেখা গেছে যে প্রতিনিয়ত মেথির জল খেলে "heart block" থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়।
৭। মেথিতে রয়েছে ফাইবার, ভিটামিন- সি, নিয়ামিন,পটাসিয়াম প্রভৃতি যা আমাদের ত্বকের সৌন্দর্যকে দীর্ঘস্থায়ী করে এবং বুড়িয়ে যেতে দেই না অর্থাৎ তারুণ্য ধরে রাখে, তাই রোজ ১ গ্লাস করে মেথির জল পান করা আবশ্যক।
