অনেক গবেষণার তথ্য পরে আমরা জানতে পেরেছি যে পেয়ারা নাকি একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল, সুতরাং আমরা এই ফলকে দৈনন্দিন পুষ্টিলাভের জন্য খাদ্য হিসাবে ব্যবহার করতেই পারি। পেয়ারা প্রায় সারাবছর ধরেই পাওয়া যায়, তবে এর উৎপাদনের ওপর ভিত্তি করেই দামের পার্থক্য নির্ভর করে।সারা বিশ্বে বিভিন্ন প্রজাতির পেয়ারার চাষ হয় ( যেমন- গোলাপি পেয়ারা, লাল পেয়ারা) ইত্যাদি। তবে সব প্রজাতির পেয়ারাই খেতে খুব সুস্বাদু। এই ফল উৎপাদনে আমাদের পাসের দেশ অর্থাৎ বাংলাদেশ বিশ্বে প্রথম স্থানে রয়েছে ফলে আমাদের দেশে এই ফলের ঘাটতি একেবারেই হয় না।
ভিটামিন- সি তে পরিপূর্ণ এই ফল আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তাই রোজ একটি করে পেয়ারা খাওয়া অবশ্যই দরকার। চলুন এইবার জেনে নিই পেয়ারা খেলে কি কি উপকার পাওয়া যায়---------------
পেয়ারার উপকারিতা
১। পেয়ারায় আছে প্রচুর পরিমানে ফাইবার যার ফলে আমাদের শরীরের কোষ্টকাঠিন্য দূর হয় তাই যারা এইরকম পেটের সমস্যায় ভুগছেন তাঁরা পেয়ারা খেতে পারেন দেখবেন উপকার পাবেন।
২। এই ফলে প্রচুর পরিমানে জল থাকে যা আমাদের দেহের ত্বককে উজ্জ্বল আর চুলকে ভালো রাখতে সাহায্য করে।
৩। পেয়ারায় পর্যাপ্ত পরিমানে ভিটামিন- এ থাকে, এই ভিটামিন আমাদের চোখকে সুস্থ রাখে এবং এই ভিটামিনের ফলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ে। তাই প্রতিদিন একটি করে পেয়ারা খাওয়া অবশ্যই দরকার।
৪। পেয়ারাতে আছে প্রচুর পরিমানে ভিটামিন- সি যা আমাদের শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৫। পেয়ারার মধ্যে পটাশিয়াম থাকে এই পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে, ফলে আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রনে থাকে।
৬। আমাদের শরীররে ঠাণ্ডাজনিত যে সব রোগ ( যেমন- হাঁচি, সর্দি) প্রভৃতি সমস্যা সমাধানে পেয়ারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৭। পেয়ারা আমাদের দেহের হরমনের বৃদ্ধি ঘটায় ও বিপাকে পূর্ণ সাহায্য করে।
৮। পেয়ারাতে অনেক বেশি পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এতে শরীরের গ্যাস্ট্রিক এর যে সমস্যা তা দূর হয় তাই প্রতিদিন খাদ্য তালিকায় পেয়ারা রাখা আবশ্যক।
